ঢাকা     রোববার   ১৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩ || ১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুয়েটে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ১৭ মে ২০২৬  
কুয়েটে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সায়েম ফেরদৌস।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ক্যাম্পাসে খান জাহান আলী হল-সংলগ্ন পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিক্ষার্থীর নাম সায়েম ফেরদৌস (স্টুডেন্ট আইডি: ২৪২৫০৩০)। তিনি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পাবনা পৌরসভা এলাকায়।

আরো পড়ুন:

খানজাহান আলী থানার ওসি মো. আবুল বাশার বলেন, “বিকেলে খান জাহান আলী হল-সংলগ্ন পুকুরে সাঁতার কাটতে নামেন সায়েম। একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ২০–৩০ মিনিট পর তাকে পানির নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।”

ঢাকা/নূরুজ্জামান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়