দুর্যোগ মোকাবিলায় তুরস্কের কাছে আরও সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা দেওয়ায় তুরস্কের সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
রবিবার (১৭ মে) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে সাক্ষাৎকালে মন্ত্রী কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মুসলিম উম্মার দুই দেশের ভ্রাতৃত্বসূলভ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় হবে।
সাক্ষাতে মন্ত্রী দুর্যোগের আগাম সতর্কবার্তা, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও বজ্রনিরোধক প্রযুক্তি উদ্ভাবনসহ দুর্যোগ ব্যবস্থাপনার উন্নয়নে তুরস্কের আরও সহযোগিতা প্রত্যাশা করেন।
তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বাংলাদেশের নতুন নির্বাচিত সরকার ও জনগণের জন্য সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের অঙ্গীকার ব্যক্ত করেন।
ঢাকা/এএএম//