ঢাকা     রোববার   ১৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩ || ১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খুলনায় ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৯, ১৭ মে ২০২৬   আপডেট: ২১:০৮, ১৭ মে ২০২৬
খুলনায় ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি

ফাইল ফটো

খুলনায় আলী নুর ডাবলু (৪৮) নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৭ মে) বিকেল সোয়া ৫টার দিকে নগরীর পশ্চিম বানিয়াখামার হাই স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

আলী নুর ডাবলু ১৫৩ নম্বর পশ্চিম বানিয়া খামার প্রধান সড়কের বাসিন্দা ইয়াতিম আলীর ছেলে।

আরো পড়ুন:

সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাদিম মাহমুদ বলেন, “ঘটনার পরপরই স্থানীয়রা আহতাবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।  তার বাম কাঁধ, বাম হাতের কব্জি ও বাম হাতের কনুইয়ের ওপরে গুলি লেগেছে। তবে, কী কারণে তাকে গুলি করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।”

ঢাকা/নূরুজ্জামান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়