ঢাকা     সোমবার   ১৮ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩৩ || ১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পিকআপের পেছনে অপর পিকআপের ধাক্কা, নিহত ২

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ১৮ মে ২০২৬   আপডেট: ০৯:৩৪, ১৮ মে ২০২৬
পিকআপের পেছনে অপর পিকআপের ধাক্কা, নিহত ২

দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান।

ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভারে চারাগাছ বোঝাই একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দিয়েছে মাছবাহী অপর একটি পিকআপ ভ্যান। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১৮ মে) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

হাইওয়ে পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তিরা মাছবাহী পিকআপ ভ্যানের চালক ও সহকারী (হেলপার)।

নিহতদের মধ্যে গাড়িটির চালকের পরিচয় শনাক্ত করা গেছে। তার নাম মো. শামিম (৩০)। তিনি যশোর কোতোয়ালি থানার চাচড়া গ্রামের বাসিন্দা ছিলেন। আনুমানিক ২৮ বছর বয়সী নিহত সহকারীর নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে আতাদি ফ্লাইওভারের ওপর মাছবাহী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা চারাগাছ বহনকারী পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মাছবাহী পিকআপ ভ্যানটির চালক ও সহকারী মারা যান। পরে ভাঙ্গা হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। পাশাপাশি দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান দুটি থানায় নিয়ে যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল খান জানান, দুর্ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকা/তামিম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়