ঢাকা     রোববার   ১৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩ || ২৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কথাসাহিত্যিক ইচক দুয়েন্দে মারা গেছেন

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৯, ১৭ মে ২০২৬   আপডেট: ০৯:১০, ১৭ মে ২০২৬
কথাসাহিত্যিক ইচক দুয়েন্দে মারা গেছেন

ছবি: সংগৃহীত

বাংলা সাহিত্যের ভিন্ন ধারার কথাসাহিত্যিক ইচক দুয়েন্দে আর নেই। নিরীক্ষাধর্মী ও দার্শনিক ভাবনায় নির্মিত লেখার জন্য পাঠক ও সমালোচক মহলে বিশেষভাবে পরিচিত ছিলেন তিনি। তার মৃত্যুতে সাহিত্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার ও ঘনিষ্ঠজনদের ভাষ্য অনুযায়ী, সাহিত্যজগতে ‘ইচক দুয়েন্দে’ নামে পরিচিত হলেও কর্মজীবনের এক পর্যায়ে তিনি ‘শামসুল কবীর’ নামেও লেখালেখি করেছেন। তার সাহিত্যচিন্তায় প্রতিফলিত হতো জীবন, মানুষ ও পৃথিবীকে ঘিরে গভীর দার্শনিক দৃষ্টিভঙ্গি।

আরো পড়ুন:

১৯৬০ সালে জন্ম নেওয়া এই লেখক দীর্ঘদিন রাজশাহীতে বসবাস করেছেন। পেশাগত জীবনে তিনি কৃষি খামার পরিচালক, গ্রন্থ সম্পাদক এবং ইংরেজি ভাষা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইচক দুয়েন্দের রচনায় জাদুবাস্তবতা, মনস্তত্ত্ব ও রূপকের ব্যবহার ছিল উল্লেখযোগ্য। মানুষের অস্তিত্ব, একাকীত্ব ও জীবনসংকট ছিল তার লেখার প্রধান উপজীব্য।

তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে জাদুবাস্তবতাধর্মী উপন্যাস ও গল্পগ্রন্থ টিয়াদুর, বাস্তবধর্মী উপন্যাস লালঘর, ভ্রমণবিষয়ক গ্রন্থ কলকাতা ভ্রমন্তিকা এবং কচিসমগ্র। আন্তর্জাতিক পাঠকের জন্য তিনি ইংরেজি ভাষায় ‘উই আর নট লাভারস’ উপন্যাসও রচনা করেন।

সাহিত্যবোদ্ধাদের মতে, স্বতন্ত্র লিখনশৈলী ও সৃষ্টিশীল সাহিত্যকর্মের মাধ্যমে পাঠকের মনে দীর্ঘদিন বেঁচে থাকবেন ইচক দুয়েন্দে।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়