ঢাকা     শনিবার   ১৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩৩ || ২৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, আটক ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৭, ১৬ মে ২০২৬   আপডেট: ২২:৪০, ১৬ মে ২০২৬
শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, আটক ১

আটক রাজা মিয়া।

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) উপজেলার বালুচর ইউনিয়নে খাসকান্দি মদিনা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক রাজা মিয়া (৩৫) খুলনার মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা।

আরো পড়ুন:

পুলিশ জানায়, পরিবারের সদস্যরা খাটের ওপর শিশুটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আটক রাজা মিয়া ওই শিশুটির সৎমামা। তিনি প্রায় ৬ বছর ধরে শিশুটির পরিবারের সঙ্গে বসবাস করে আসছিলেন।

সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান বলেন, “ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিশুটির সৎমামাকে আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে; পরে বিস্তারিত জানানো হবে।”

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়