ঢাকা     রোববার   ১৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩ || ২৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হরমুজ নিয়ে চীনের অবস্থানের সঙ্গে একমত রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ১৭ মে ২০২৬   আপডেট: ১৩:২৭, ১৭ মে ২০২৬
হরমুজ নিয়ে চীনের অবস্থানের সঙ্গে একমত রাশিয়া

ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ

হরমুজ প্রণালি ইস্যুতে চীনের অবস্থানের সঙ্গে একমত পোষণ করেছে রাশিয়া। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ প্রণালিটি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে চীনের ‘স্থায়ী যুদ্ধবিরতির’ আহ্বানকে সমর্থন জানিয়েছেন। খবর আল-জাজিরার।

রবিবার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে রুশ কূটনীতিক এই সমর্থন ব্যক্ত করেন। 

আরো পড়ুন:

সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মন্তব্য করেছিলেন যে, হরমুজ প্রণালির চলমান সংকটের স্থায়ী সমাধান কেবল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি ‘স্থায়ী ও ব্যাপক যুদ্ধবিরতি’ অর্জনের মাধ্যমেই সম্ভব। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও জোর দিয়ে বলেন, “শক্তি প্রয়োগ করে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়, আলোচনাই একমাত্র সঠিক পথ।”

চীনা পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের সূত্র ধরে রবিবার রুশ দূত মিখাইল উলিয়ানভ বলেন, “রাশিয়া এই ধরনের দৃষ্টিভঙ্গি পুরোপুরি সমর্থন করে।”

হরমুজ প্রণালিতে ইরানের হামলা ও মাইন স্থাপন বন্ধের দাবিতে জাতিসংঘে বাহরাইন ও যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব পাসের চেষ্টার মাঝেই চীন-রাশিয়ার এই যৌথ অবস্থান সামনে এলো।

রুশ দূত উলিয়ানভ মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস-এর একটি প্রতিবেদনের সূত্র ধরে রবিবার (১৭ মে) এক্স-এ দেওয়া আরেকটি পোস্টে মার্কিন ও ইসরায়েলি নীতির কঠোর সমালোচনাও করেছেন। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।

এর জবাবে রুশ দূত বলেন, “এই প্রতিবেদন যদি সত্য হয়, তাহলে তা প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘তাদের অতীতের কৌশলগত ভুলগুলো থেকে কোনো শিক্ষা নেয়নি’।”

নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে জানায়, ইরানের ওপর হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে সামরিক নীতি নির্ধারকরা তার সামনে বেশ কয়েকটি বিকল্প প্রস্তাব উপস্থাপন করেছেন। 

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়