ঢাকা     মঙ্গলবার   ১৯ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩৩ || ২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘আমি থাকি বা না থাকি, তাদের আনন্দটা যেন থেকে যায়’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ১৯ মে ২০২৬  
‘আমি থাকি বা না থাকি, তাদের আনন্দটা যেন থেকে যায়’

পরীমণি

পবিত্র ঈদুল আজহায় অসচ্ছল সহশিল্পীদের জন্য এফডিসিতে কোরবানির আয়োজন করে থাকেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। তার এই উদ্যোগ দারুণ প্রশংসা কুড়িয়েছে। তবে গত কয়েক বছর ধরে এ আয়োজন থেকে দূরে রয়েছেন; এবারো এফডিসিতে কোরবানি দিচ্ছেন না বলে জানিয়েছেন পরীমণি। 

তবে নিজের অনুপস্থিতিতে এফডিসির সহশিল্পীদের ঈদ আনন্দমুখর হোক, এমনই প্রত্যাশা তার। পরীমণি বলেন, “আমি চাই, এফডিসিতেও কোরবানিটা হোক। ২০১৬ সাল থেকে নিয়মিত এফডিসির সবার সঙ্গে কোরবানি করেছি। এবার নিয়ে হয়তো চার বছর হয়ে গেল সেখানে কোরবানি দিচ্ছি না। এর পেছনে নানা কারণ আছে, যেগুলো এখন অনেকটাই পরিষ্কার। কিন্তু আমি চাই, আমার সহশিল্পীরা, যাদের অনেকেই আর্থিকভাবে অসচ্ছল, তারাও যেন উৎসবের আনন্দ নিয়ে ঈদ উদযাপন করতে পারেন। আমি থাকি বা না থাকি, তাদের আনন্দটা যেন থেকে যায়।” 

আরো পড়ুন:

দীর্ঘদিন পর এবার পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করবেন পরীমণি। সেই সিদ্ধান্তের পেছনে রয়েছে তার প্রয়াত নানার ইচ্ছা ও আবেগঘন স্মৃতি। 

এ বিষয়ে পরীমণি বলেন, “আমার নানু ভাই সবসময় চাইতেন আমি যেন বাড়িতে গিয়ে পরিবারের সবার সঙ্গে ঈদ করি। নিজের হাতে কোরবানির মাংস আত্মীয়-স্বজন ও আশপাশের মানুষের মাঝে বিলিয়ে দিই। কিন্তু প্রায় আট-নয় বছর শুধু এফডিসির কারণেই ঈদের সময় বাড়িতে যাওয়া হয়নি।” 

পরে মনে হয়েছে, এফডিসির দায়িত্ব এখন অন্যরাও সুন্দরভাবে পালন করছেন। সেই বিশ্বাস থেকেই আবার গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে ঈদ কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান পরীমণি। 

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার ইচ্ছার কথাও জানান পরীমণি। এ অভিনেত্রী বলেন, “আমি জানি না কতটুকু কীভাবে করতে পারছি, তবে সবসময় চেষ্টা করি ঈদটাকে উৎসবমুখর করে তুলতে। ঈদ মানেই আনন্দ, ভালোবাসা আর খুশির বার্তা। আমি চাই, সবার মুখে হাসি থাকুক, সবার অন্তরে আনন্দ থাকুক। এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই।”

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়