‘সন্তান কাঁধে করে বড় করার তৌফিক আল্লাহ সবাইকে দেন না’
পুত্রকে কাঁধে নিয়ে সাঁতার কাটছেন পরীমণি
ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। কখনো ব্যক্তিগত, কখনো পেশাগত— কোনো না কোনো বিষয় নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকেন। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে সংসার ভাঙার পর সিঙ্গেল মাদার হিসেবে পুত্র পুণ্যকে (পদ্ম) বড় করছেন। একটি কন্যাসন্তানও দত্তক নিয়েছেন; যার নাম প্রিয়ম। আপাতত, দুই সন্তান আর কাজই তার ধ্যান-জ্ঞান।
বুধবার (৬ মে) সকালে পরীমণি তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, সুইমিং পুলের নীল জলে সাঁতার কাটছেন পরীমণি। আর তার কাঁধে পুত্র পূণ্য। সবুজ ঘেরা প্রকৃতি ও পুত্রকে নিয়ে পরীমণির আনন্দঘন মুহূর্তটি মুগ্ধতা ছড়াচ্ছে।
এ ভিডিওর ক্যাপশনে পরীমণি লেখেন, “সন্তান কাঁধে করে বড় করতে পারার তৌফিক আল্লাহ সবাইকে দেন না। যেসব বাবা-মা সন্তানের প্রতি এই দায়িত্ব এড়িয়ে যায়, তাদের নিজের প্রতি কেয়ার করার তৌফিকও আল্লাহ যেন তাদের না দেন। জি, ইহা একটি অভিশাপমূলক পোস্ট। ঠিকই ধরেছেন।”
পরীমণির আবেঘন বক্তব্য নেটিজেনদেরও মন কেড়েছে। বলা যায়, পরীমণির বক্তব্যকে অনেকে নিজের অনুভূতি মনে করছেন। আঁখি নামে একজন লেখেন, “আমি আমার সন্তানের হাত এক মুহূর্তের জন্যও ছাড়িনি।” দুর্জয় লেখেন, “তুমি নায়িকা হিসেবে কেমন মানুষ তা জানি না। তবে সন্তানের জন্য মা হিসেবে পারফেক্ট মানুষ।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে শোভা পাচ্ছে।
২০২১ সালের ১৭ অক্টোবর, বিয়ে করেন চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ। ২০২২ সালের ২২ জানুয়ারি, পারিবারিক আয়োজনে আবার তাদের বিয়ে হয়। ২০২২ সালের ১০ আগস্ট তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের (পূণ্য) জন্ম হয়। পরে পরীমণি একটি কন্যাসন্তান দত্তক নেন। প্রায় ৩ বছর আগে ঢাকাই সিনেমার এই আলোচিত তারকা দম্পতির বিবাহবিচ্ছেদ হয়।
ঢাকা/শান্ত
হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত ঘোষণা ট্রাম্পের