মেয়র পদে আসিফ মাহমুদের প্রতিদ্বন্দ্বী হওয়ার ঘোষণা নীলা ইস্রাফিলের
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইস্রাফিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এ সংক্রান্ত ছবি সংবলিত পোস্টার শেয়ার করে এই ঘোষণা দেন তিনি।
পোস্টে নীলা ইস্রাফিল লেখেন, “সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা আমাদের অধিকার। আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।”
এরপর আরো দুটি পোস্ট করেন এনসিপির সাবেক এই নেত্রী। একটি পেস্টে প্রশ্ন রেখে তিনি লেখেন, “কাকে ভোট দিতে চান? রাজাকারের বাচ্চাদের নাকি মুক্তিযুদ্ধকে যে ধারণ করে তাকে?”

অন্যটিতে তিনি লিখেন, “আমি স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে আমি একটি শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ এবং উন্নত নগর হিসেবে গড়ে তো তুলবই, পাশাপাশি আমার নগরী থাকবে রাজাকারমুক্ত কথা দিলাম।”
জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন নীলা ইস্রাফিল। এরপর যোগ দেন এনসিপিতে। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। পরে তিনি দল থেকে পদত্যাগ করেন।
ঢাকা/রায়হান/মাসুদ
হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত ঘোষণা ট্রাম্পের