ঢাকা     মঙ্গলবার   ০৫ মে ২০২৬ ||  বৈশাখ ২২ ১৪৩৩ || ১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কন্যার জন্মদিনে পরীমণি বললেন—আমার ছোট্ট রঙিন প্রজাপতি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ৫ মে ২০২৬   আপডেট: ১৬:২৮, ৫ মে ২০২৬
কন্যার জন্মদিনে পরীমণি বললেন—আমার ছোট্ট রঙিন প্রজাপতি

কন্যার জন্মদিনে পরীমণির আনন্দঘন মুহূর্ত

ঢাকাই চলচ্চিত্রের লাস্যময়ী নায়িকা পরীমণি। তার দত্তক কন্যা প্রিয়মের জন্মদিন উপলক্ষে ভাগ করে নিলেন ভালোবাসা আর আবেগে ভরা কিছু মুহূর্ত। বিশেষ দিনটি ছোট পরিসরে উদযাপন করলেও তার প্রকাশ ছিল আন্তরিকতায় ভরা। 

মেয়ের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন পরীমণি। সেখানে ধরা পড়ে মা-মেয়ের স্নিগ্ধ সময়, হাসি আর ভালোবাসার সহজ প্রকাশ। 

আরো পড়ুন:

প্রকাশিত ছবিতে দেখা যায়, নীল-সাদা বেলুনে সাজানো একটি ব্যাকড্রপের সামনে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন পরীমণি। সামনে রাখা থিম কেক। পুরো আয়োজনজুড়ে ছিল পারিবারিক উষ্ণতা ও ঘনিষ্ঠতার ছাপ। 

কন্যার সঙ্গে পরীমণির স্নিগ্ধ মুহূর্ত


নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমণি লিখেছেন, “আমার মা, আমার ছোট্ট রঙিন প্রজাপতি। আমার বাচ্চা, আম্মু তোমাকে অনেক ভালোবাসি। হ্যাপি বার্থডে আমার পুতুল।”

মেয়েকে ঘিরে এই ভালোবাসার প্রকাশ ছুঁয়ে গেছে ভক্ত-অনুরাগীদেরও। ছবিগুলো প্রকাশের পর থেকেই প্রিয়মকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তারা। 

কাজের ব্যস্ততার মাঝেও সন্তানদের সময় দেওয়ার বিষয়ে সবসময় সচেতন পরীমণি। ছেলে পুণ্য ও কন্যা প্রিয়মকে নিয়েই এখন তার ছোট্ট সংসার।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়