ঢাকা     মঙ্গলবার   ০৫ মে ২০২৬ ||  বৈশাখ ২২ ১৪৩৩ || ১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জাবিতে নবীনদের আবাসনে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ

জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ৫ মে ২০২৬   আপডেট: ১৫:১০, ৫ মে ২০২৬
জাবিতে নবীনদের আবাসনে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (৫৫তম ব্যাচ) প্রথম বর্ষের ক্লাস আগামী ১৭ জুন শুরু হতে যাচ্ছে। নবীন শিক্ষার্থীদের শতভাগ আবাসন নিশ্চিত করতে শিক্ষাজীবন শেষ করা শিক্ষার্থীদের আগামী ১৯ মে এর মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আরো পড়ুন:

অফিস আদেশে বলা হয়, দেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে জাবি প্রশাসন ইতোমধ্যে ৫৩তম ও ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য হলে শতভাগ আসন নিশ্চিত করেছে। তবে শিক্ষাজীবন শেষ হওয়ার পরও বিভিন্ন ব্যাচের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী এখনো হলে অবস্থান করছেন বলে প্রশাসন উদ্বেগ প্রকাশ করেছে।

প্রশাসনের মতে, নির্ধারিত সময়ের পরও আসন দখল করে রাখার প্রবণতা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে বাধা সৃষ্টি করছে।

এই প্রেক্ষাপটে, ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখা এবং নতুন ভর্তি হওয়া ৫৫ তম ব্যাচের প্রতিটি শিক্ষার্থীর জন্য আবাসন নিশ্চিত করতে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১৯ মে’র মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, হল খালি করার এই প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের হল প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঢাকা/আহসান/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়