ঢাকা     মঙ্গলবার   ০৫ মে ২০২৬ ||  বৈশাখ ২২ ১৪৩৩ || ১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রংপুরে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ৫ মে ২০২৬  
রংপুরে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গ্রেপ্তার নুর আলম (মাঝে)।

রংপুরের পীরগাছা থানার ১ নম্বর কল্যানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান (অপসারিত) নুর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৪ মে) মধ্যরাতে রংপুর মেট্রোপলিটনের মাহিগঞ্জ থানাধীন নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

মঙ্গলবার (৫ মে) রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসব মামলা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে করা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজ আদালতে হাজির করা হয়।

ঢাকা/আমিরুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়