ঢাকা     মঙ্গলবার   ০৫ মে ২০২৬ ||  বৈশাখ ২২ ১৪৩৩ || ১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বরিশালে বাসচাপায় দাদি-নাতনি নিহত

বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ৫ মে ২০২৬  
বরিশালে বাসচাপায় দাদি-নাতনি নিহত

ফাইল ফটো

বরিশালের উজিরপুরে বাসচাপায় দাদি ও নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার পশ্চিম জয়শ্রী কাজী বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় তারা দুর্ঘটনার শিকার হন।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসীন হোসেন এ তথ্যা জানিয়েছেন। 

আরো পড়ুন:

নিহতরা হলেন- পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৫) ও তার নাতনি সাত বছরের আরফা।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মহসীন জানান, হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১২-৩৬৭১) একটি বাস মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বেপরোয়া গতিতে যাচ্ছিল। পশ্চিম জয়শ্রী কাজী বাড়ির সামনে বাসটি পথচারী দাদি ও তার নাতনিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তারা মারা যান।

গৌরনদী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।

ঢাকা/পলাশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়