ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৩, ৪ মে ২০২৬   আপডেট: ১৮:৩৬, ৪ মে ২০২৬
সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা

সুনামগঞ্জে সোমবার (৪ এপ্রিল) পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

বিকেলে সুনামগঞ্জের ছাতক উপজেলার জালালপুর বদিরগাঁও এলাকায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় দুজন নিহত হন। এ সময় গুরুতর আহত হন চারজন।

এর আগে দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিলেট থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত অবস্থায় আরো চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পরপর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার কাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

দুপুরে সদর উপজেলার নারাইনপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সুনামগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সুমন চৌধুরী জানিয়েছেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা/মনোয়ার/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়