পশ্চিমবঙ্গে ৯০ আসনের চূড়ান্ত ফল: বিজেপি ৬১, তৃণমূল ২৬
কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে আজ সোমবার ২৯৩টি আসনের ভোট গণনা চলছে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ৯০টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিজেপি ৬১টি, তৃণমূল কংগ্রেস ২৬টি, আম জনতা উন্নয়ন পার্টি ২টি এবং কংগ্রেস একটি আসনে জয়ী হয়েছে।
৬১টি আসনে জয়সহ বিজেপির এগিয়ে থাকা আসনসংখ্যা ২০৪। অন্যদিকে, রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূলের এগিয়ে থাকা আসন সংখ্যা ৮৩।
২৯৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন ১৪৮ আসনে জয়।
সে হিসেবে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষণে বলা হচ্ছে। বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে দাবি করেছেন, বিজেপিই পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে।
ঢাকা/সুচরিতা/ফিরোজ
ঢাকা/সুচরিতা/ফিরোজ
হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু