ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৩, ৪ মে ২০২৬  
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

বাংলা‌দেশের জনগণ ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অ‌ভিপ্রায় ব‌্যক্ত ক‌রে‌ছে ভাতৃপ্রতিম দেশ ভারত।

সোমবার (৪ মে) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাতে এমন আশাবাদ ব‌্যক্ত ক‌রে‌ছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

আরো পড়ুন:

সাক্ষা‌তে পারস্পরিক স্বার্থ ও জনগণকেন্দ্রিক সহযোগিতা আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ভারত ও বাংলাদেশ।

সোমবার (৪ মে) ভারতীয় হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে দুই দেশের চলমান সম্পর্কের বিভিন্ন দিক সংক্ষেপে পর্যালোচনা করা হয়। উভয়পক্ষই নতুন সক্ষমতা ও আকাঙ্ক্ষার ভিত্তিতে ভবিষ্যতে সম্পর্ক আরো এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ভারতের আগ্রহ পুনর্ব্যক্ত করে বলেন, পারস্পরিক স্বার্থ ও উপকারের ভিত্তিতে এবং দুই দেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরো জোরদার করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে হাইকমিশনারের অবদানের প্রশংসা করেন এবং তার নতুন দায়িত্বের জন্য শুভকামনা জানান।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়