চিফ হুইপের সঙ্গে ইউএনডিপির বৈঠক
গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সংসদকে শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
তিনি বলেছেন, “সংসদে বিরোধীদল ও সরকারি দল ঐকমত্য পোষণ করলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়।”
জ্বালানি বিষয়ক বিশেষ কমিটি গঠনের ফলে দেশে জ্বালানি সমস্যার সমাধান হয়েছে বলেও জানান তিনি।
সোমবার (৪ মে) সংসদ ভবনে নিজ কার্যালয়ে ইউএনডিপির প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপের সঙ্গে সাক্ষাৎ করেন ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সহকারী প্রোগ্রাম উপদেষ্টা গভর্ন্যান্স ড্রাগন পপভিচ এবং প্রকল্প ব্যবস্থাপক মাহমুদুল হাসান।
সাক্ষাৎকালে তারা স্ট্রেংদেনিং পার্লামেন্ট, ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট, দারিদ্র্য দূরীকরণ, পরিবেশ উন্নয়ন, বাক স্বাধীনতা, জাতীয় সংসদের অধিবেশন ও সংসদের কার্যপ্রণালি বিধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
চিফ হুইপ বলেন, “আমাদের সবার একে অপরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। নাহলে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব না। সুশাসনের জন্য গণতন্ত্র প্রয়োজন।”
ঢাকা/এএএম/এসবি
হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু