ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘লার্নিং উইথ হ্যাপিনেস’ উদ্যোগ নিচ্ছে সরকার: মাহদী আমিন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ৪ মে ২০২৬   আপডেট: ২২:৫৯, ৪ মে ২০২৬
‘লার্নিং উইথ হ্যাপিনেস’ উদ্যোগ নিচ্ছে সরকার: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও শ্রমবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

দেশের ভবিষ্যৎ প্রজন্মকে কর্মদক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে নতুন শিক্ষা উদ্যোগ নিচ্ছে সরকার। দেশ-বিদেশে কর্মসংস্থান বাড়াতে অদক্ষ জনশক্তিকে দক্ষ করে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও শ্রমবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

সোমবার (৪ মে) ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

মাহদী আমিন বলেন, “সরকারের নীতি বাস্তবায়নে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। গত দুই মাসে ঘোষিত ইশতেহারের বিভিন্ন দিকের বাস্তবায়ন শুরু হয়েছে।”

তিনি বলেন, “দেশের জনসংখ্যার বড় অংশ তরুণ। তাদের অগ্রাধিকার দিয়ে দেশে ও বিদেশে কাজের সুযোগ তৈরির পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে।”

বন্ধ কারখানা চালু, বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং অদক্ষ শ্রমশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের ওপর গুরুত্ব দেন উপদেষ্টা। তিনি বলেন, “এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য আছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আনন্দের সঙ্গে শিখে দক্ষ হয়ে ওঠে।”

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়