ঢাকা     রোববার   ০৩ মে ২০২৬ ||  বৈশাখ ২০ ১৪৩৩ || ১৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গ্লোব শিল্প পরিবারের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ৩ মে ২০২৬  
গ্লোব শিল্প পরিবারের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চেক জালিয়াতির মামলায় গ্লোব শিল্প পরিবারের চেয়ারম্যান শামীমা এ খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালত। 

গত ৩০ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আদেশে রমনা থানার অফিসার ইনচার্জকে (ওসি) ওয়ারেন্ট তামিলের নির্দেশ দেওয়া হয়েছে। মামলার বাদী রাজিয়া রহমান। রবিবার (৩ মে) এসব তথ্য জানা গেছে।

আদালত সূত্র জানিয়েছে, শামীমা ইসলাম পূবালী ব্যাংকের কয়েকটি চেকে রাজিয়া রহমানকে ১০ কোটি টাকা দেন। তবে, সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেক নগদায়ন করা সম্ভব হয়নি। পরে শামীমা ইসলামকে লিগ্যাল নোটিশ দেন রিজিয়া রহমান। বিবাদী তারও কোনো জবাব দেননি। রিজিয়া রহমান অর্থ আদায়ের জন্য আদালতে মামলা করেন। 

আদালত ৩০ এপ্রিল আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং রমনা থানার ওসিকে পরোয়ানা তামিল করার নির্দেশ দেন।

ঢাকা/এমআর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়