ঢাকা     রোববার   ০৩ মে ২০২৬ ||  বৈশাখ ২০ ১৪৩৩ || ১৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় উপজেলা বিএনপি সভাপতিকে থানায় জিজ্ঞাসাবাদ

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ৩ মে ২০২৬   আপডেট: ১৭:৫২, ৩ মে ২০২৬
কুমিল্লায় উপজেলা বিএনপি সভাপতিকে থানায় জিজ্ঞাসাবাদ

আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম।

কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। তাকে কুমিল্লা কোতোয়ালি থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রবিবার (৩ মে) দুপুরে কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। 

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

আরো পড়ুন:

রেজাউল কাইয়ুমের আটকের খবরে তার অনুসারী নেতাকর্মীরা থানা ঘেরাও করেছে। তাদের রেজাউল কাইয়ুমের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। 

কুমিল্লা কোতোয়ালি থানায় পুলিশের বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তাকে কী কারণে আটক করা হয়েছে, তা জানা যায়নি। দুপুর পর্যন্ত তাকে কোতোয়ালি থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। 

ঢাকা/রুবেল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়