ঢাকা     শনিবার   ০২ মে ২০২৬ ||  বৈশাখ ১৯ ১৪৩৩ || ১৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঠাকুরগাঁওয়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মিছিল

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৪, ২ মে ২০২৬  
ঠাকুরগাঁওয়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মিছিল

ঠাকুরগাঁওয়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল হয়েছে।

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে ঠাকুরগাঁওয়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল হয়েছে।

শনিবার (২ মে) বিকেল ৩টার দিকে জেলা শহরের বাসস্ট্যান্ড গোলচত্বরে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তির কথা তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আরো পড়ুন:

সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি বাসস্ট্যান্ড গোলচত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি সংবলিত স্লোগান দেন।

সমাবেশে জেলা জামায়াতে ইসলামী ও এনসিপির শীর্ষ নেতারাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং জনগণের স্বার্থ রক্ষায় তারা রাজপথে সক্রিয় থাকবেন।

ঢাকা/হিমেল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়