ঢাকা     শুক্রবার   ০১ মে ২০২৬ ||  বৈশাখ ১৮ ১৪৩৩ || ১৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সারজিস আলমের বাসায় জামায়াত আমির 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৪, ১ মে ২০২৬   আপডেট: ২০:৪১, ১ মে ২০২৬
সারজিস আলমের বাসায় জামায়াত আমির 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচনি পরিচালনা কমিটির সভাপতি সারজিস আলমের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাসায় যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১ মে) সারজিস আলমের বাসায় তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন।

আরো পড়ুন:

সাক্ষাতের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ ভেরিফায়েড পেজে শেয়ার করেন তিনি।

সাক্ষাৎকালে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সারজিস আলমের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে করেন।

গত মঙ্গলবার (২৮ এপ্রিল) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সারজিস আলমকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তার অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে বিশ্রামে নিচ্ছেন।

ঢাকা/রায়হান/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়