রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
রাঙামাটিতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৩ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১ মে) বিকেলে শহরের পুরানবস্তি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে শিশুটি নিজ বাসার সামনে দাঁড়িয়ে ছিল। সেই সময় অভিযুক্ত তাকে জোরপূর্বক নিজের ঘরে নিয়ে যায় এবং ধর্ষণ করে। নির্যাতনের পর শিশুটি ঘরে ফিরে গেলে তার বোন শরীরে রক্ত দেখতে পান। কী হয়েছে—জানতে চাইলে শিশুটি পরিবারের সদস্যদের সব খুলে বলে। পরে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শওকত আকবর খান বলেন, “শিশুটিকে হাসপাতালে আনার পরপরই চিকিৎসা শুরু করা হয়। কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।”
রাঙামাটি কোতয়ালী থানার ওসি মো. জসীম উদ্দিন বলেন, “ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক ছিল। গোপন তথ্যের ভিত্তিতে শহরের পুরানবস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”
ঢাকা/শংকর/রাজীব
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি