ঢাকা     শুক্রবার   ০১ মে ২০২৬ ||  বৈশাখ ১৮ ১৪৩৩ || ১৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মন্দিরের বারান্দা থেকে নারীর মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৫, ১ মে ২০২৬  
মন্দিরের বারান্দা থেকে নারীর মরদেহ উদ্ধার

ফাইল ফটো

বাগেরহাটের ফকিরহাটে মন্দিরের বারান্দা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) উপজেলার বেতাগা বাজারের কেন্দ্রীয় দুর্গা মন্দিরের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাতে ফকিরহাট মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ওই নারী গত তিন থেকে চার দিন ধরে বেতাগা বাজার এলাকায় ঘোরাফেরা করছিলেন। এর আগে, তাকে উপজেলার কাটাখালী মোড় এলাকাতেও দেখা গেছে।

আরো পড়ুন:

তিনি বলেন, স্থানীয়দের ধারণা ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে মন্দিরের বারান্দায় শুইয়ে রাখেন এলাকাবাসী। শুক্রবার সকালে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান তারা।

ওসি আরো বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় পাওয়া না গেলে উপজেলা প্রশাসনের সঙ্গে পরামর্শ সাপেক্ষে তার দাফন বা শেষকৃত্য করা হবে।

ঢাকা/আমিনুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়