ঢাকা     শুক্রবার   ০১ মে ২০২৬ ||  বৈশাখ ১৮ ১৪৩৩ || ১৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিরিজ ফয়সালার ম্যাচে বাংলাদেশের স্কোয়াড অপরিবর্তিত

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ১ মে ২০২৬   আপডেট: ১৮:২৮, ১ মে ২০২৬
সিরিজ ফয়সালার ম্যাচে বাংলাদেশের স্কোয়াড অপরিবর্তিত

নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । প্রথম দুই ম্যাচের স্কোয়াডকেই চূড়ান্ত করেছেন নির্বাচকরা। 

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টি ৬ উইকেটে জিতে এগিয়ে আছে বাংলাদেশ। বন্দরনগরীতেই সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু বৃষ্টির বাগড়ায় সেদিন ম্যাচ পণ্ড হয়। ফলে সিরিজের ফয়সালার জন্য অপেক্ষা বাড়ে। 

আরো পড়ুন:

আগামীকাল শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। খেলা শুরু দুপুর ২টায়। 

বাংলাদেশ দল আজ সকালে দুই ঘণ্টা অনুশীলন করেছে। এরপর গণমাধ্যমে মুখোমুখি হয়েছিলেন শামীম হোসেন পাটোয়ারী। এরপর পড়ন্ত বিকেলে বিসিবি ঘোষণা করেছে দল।

বাংলাদেশ স্কোয়াড

লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফ উদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।

 

ঢাকা/ইয়াসিন 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়