ঢাকা     বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৭ ১৪৩৩ || ১২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাকৃবিতে ভর্তি শেষ, আসন ফাঁকা ৩৯১টি

বাকৃবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ৩০ এপ্রিল ২০২৬  
বাকৃবিতে ভর্তি শেষ, আসন ফাঁকা ৩৯১টি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের স্বশরীরে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। চার দিনের এই প্রক্রিয়ায় মোট ৬১৫ জন শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছেন, তবে এখনও ৩৯১টি আসন খালি রয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক কাজী ফরহাদ কাদির।

আরো পড়ুন:

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩৩৫ জন ছেলে এবং ২৮০ জন মেয়ে। মোট ১,০০৬টি আসনের বিপরীতে প্রায় ৬১ শতাংশ শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছেন।

ফাঁকা আসনগুলোর মধ্যে কৃষি অনুষদে রয়েছে ১৬৮টি, ভেটেরিনারি অনুষদে ২০টি, পশুপালন অনুষদে ৯টি, কৃষি অর্থনীতি ও সমাজবিজ্ঞান অনুষদে ২৬টি, মৎস্যবিজ্ঞান অনুষদে ৩৫টি। এছাড়া, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে ৪৪টি, ফুড ইঞ্জিনিয়ারিংয়ে ২৩টি, বায়োইনফরম্যাটিকস ইঞ্জিনিয়ারিংয়ে ১৪টি, ফুড সেফটি ম্যানেজমেন্টে ১১টি এবং ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি ডিগ্রিতে ৪১টি আসন খালি রয়েছে।

ভর্তি কমিটির তথ্য অনুযায়ী, মেধাতালিকায় স্থান পেয়েও যারা নির্ধারিত সময়ে ভর্তি সম্পন্ন করেননি, তাদের ভর্তি বাতিল হিসেবে গণ্য করা হবে। পরবর্তী ধাপে মাইগ্রেশন প্রক্রিয়ার মাধ্যমে এসব শূন্য আসন পূরণ করা হবে।

গত ২৬ এপ্রিল থেকে বাকৃবিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। ভর্তি ও আনুষঙ্গিক ফি নির্ধারণ করা হয়েছে ৬,২১৪ টাকা। তবে, যারা আগে ১০ হাজার টাকা জমা দিয়েছেন, তাদের অতিরিক্ত অর্থ পূবালী ব্যাংক-এর অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে।

ঢাকা/লিখন/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়