ঢাকা     শুক্রবার   ০১ মে ২০২৬ ||  বৈশাখ ১৮ ১৪৩৩ || ১৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দাঁড়িয়ে পানি পান, অজান্তেই ডেকে আনছেন বিপদ

দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ১ মে ২০২৬   আপডেট: ১৩:০৭, ১ মে ২০২৬
দাঁড়িয়ে পানি পান, অজান্তেই ডেকে আনছেন বিপদ

ছবি: প্রতীকী

আমরা সবাই জানি যে, শরীরকে সুস্থ রাখতে এবং সঠিকভাবে কাজ করতে পানি পান কতটা গুরুত্বপূর্ণ। শুধু কতটুকু পানি পান করছেন তা নয়, কীভাবে পানি পান করছেন—সেটিও সমানভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে অনেকেই দাঁড়িয়ে পানি পান করার অভ্যাসে অভ্যস্ত, যা আদৌ সঠিক নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডা. বিপুল রুস্তগি ,জেনারেল ফিজিশিয়ান, অ্যাপোলো স্পেক্ট্রা, দিল্লি জানিয়েছেন, দাঁড়িয়ে পানি পান করা স্বাস্থ্যের জন্য ভালো নয় এবং এটি নানা শারীরিক সমস্যার কারণ হতে পারে।

কেন দাঁড়িয়ে পানি পান করা ক্ষতিকর?
দাঁড়িয়ে পানি পান করলে শরীর ও টিস্যুগুলো একধরনের টানটান অবস্থায় থাকে। ফলে পানি দ্রুতগতিতে শরীরের ভেতর দিয়ে নেমে যায়, যা শরীরের তরল ভারসাম্য নষ্ট করতে পারে।

দাঁড়িয়ে পানি পান করার সম্ভাব্য ক্ষতি

১. হজমে সমস্যা 
দাঁড়িয়ে পানি পান করার ফলে পানি খুব দ্রুত খাদ্যনালির মাধ্যমে নিচে নেমে যায় এবং সরাসরি পাকস্থলীতে আঘাত করে। এতে হজম প্রক্রিয়া ব্যাহত হয়। দ্রুত পানি পান করলে স্নায়ুতন্ত্রে চাপ পড়ে, যা শরীরে টক্সিন বাড়াতে এবং বদহজমের কারণ হতে পারে।

২. আর্থ্রাইটিসের ঝুঁকি 
দাঁড়িয়ে পানি পান করার সময় স্নায়ুগুলো টানটান থাকে, ফলে শরীরের তরল ভারসাম্য বিঘ্নিত হয়। এতে জয়েন্টে তরল জমতে পারে, যা দীর্ঘমেয়াদে আর্থ্রাইটিস বা জয়েন্টের ক্ষতির কারণ হতে পারে।

৩. ফুসফুসের ঝুঁকি 
দাঁড়িয়ে পানি পান করলে পানি খুব দ্রুত শরীরের ভেতর দিয়ে প্রবাহিত হয়। এতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান ঠিকভাবে শোষিত হয় না এবং অক্সিজেনের ভারসাম্যও বিঘ্নিত হতে পারে, যা ফুসফুস ও হৃদযন্ত্রের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে।

৪. কিডনির সমস্যা 
বিশেষজ্ঞদের মতে, বসে পানি পান করলে কিডনি ভালোভাবে পানি ছেঁকে নিতে পারে। কিন্তু দাঁড়িয়ে পানি পান করলে পানি দ্রুত নিচে নেমে যায় এবং সঠিকভাবে ফিল্টার হয় না। এতে মূত্রথলিতে অশুদ্ধ পদার্থ জমে কিডনির ক্ষতি বা ইউরিনারি ট্র্যাক্টের সমস্যার ঝুঁকি বাড়তে পারে।

পানি পান করার সঠিক পদ্ধতি

  • বসে পানি পান করা উচিত 
  • পিঠ সোজা রেখে ধীরে ধীরে পানি পান করুন 
  • একবারে অনেক পানি না খেয়ে অল্প অল্প করে পান করুন 
  • এভাবে পানি পান করলে পুষ্টি উপাদান ভালোভাবে শোষিত হয়, হজমশক্তি বাড়ে এবং শরীর ফাঁপা অনুভূত হয় না। পাশাপাশি এটি মস্তিষ্কের কার্যকারিতাও উন্নত করতে সহায়তা করে।

সুস্থ থাকতে চাইলে দাঁড়িয়ে পানি পান করার অভ্যাসটি বদলে ফেলাই ভালো।

সূত্র: হেলথ শর্টস

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়