ঢাকা     শুক্রবার   ০১ মে ২০২৬ ||  বৈশাখ ১৮ ১৪৩৩ || ১৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কারাবন্দি থেকে গৃহবন্দি সু চি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ১ মে ২০২৬  
কারাবন্দি থেকে গৃহবন্দি সু চি

মিয়ানমারের আটক সাবেক নেত্রী অং সান সু চিকে গৃহবন্দি করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে শুক্রবার (১ মে) বিবিসি এ তথ্য জানিয়েছে।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ৮০ বছর বয়সী এই নোবেল বিজয়ীকে সম্ভবত রাজধানী নেপিদোর একটি সামরিক কারাগারে আটক রাখা হয়েছিল।

আরো পড়ুন:

অভ্যুত্থানের নেতৃত্বদানকারী সামরিক নেতা মিন অং হ্লাইং এক বিবৃতিতে বলেছেন, তিনি “সু চির অবশিষ্ট সাজা কমিয়ে নির্ধারিত বাসভবনে ভোগ করার নির্দেশ দিয়েছেন।”

মিয়ানমারের তৎকালীন শাসকরা গণতান্ত্রিক সংস্কার আনার পর ২০১৫ সালে অং সান সু চি ক্ষমতায় আসেন। এর আগে, তিনি গণতন্ত্রপন্থী কর্মী হিসেবে কয়েক দশক সামরিক শাসনের অধীনে ছিলেন এবং পূর্বে ১৫ বছরেরও বেশি সময় গৃহবন্দি ছিলেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম দুজন উর্দিধারী কর্মকর্তার সঙ্গে বসে থাকা তার একটি ছবি সম্প্রচার করেছে।

সু চির ছেলে কিম আরিস বলেছেন, তিনি এই ঘোষণা নিয়ে সন্দিহান এবং তার কাছে সু চি বেঁচে আছেন এমন কোনো প্রমাণও নেই। 

তিনি জানান, ছবিটি ‘অর্থহীন’। কারণ এটি ২০২২ সালে তোলা হয়েছিল।

আরিস বলেছেন, “আমি আশা করি এটা সত্যি। তাকে যে সরানো হয়েছে, এমন কোনো প্রকৃত প্রমাণ আমি এখনো দেখিনি। সুতরাং, যতক্ষণ না আমাকে তার সাথে যোগাযোগের অনুমতি দেওয়া হচ্ছে, অথবা কেউ স্বাধীনভাবে তার অবস্থা ও অবস্থান যাচাই করতে পারছে, ততক্ষণ আমি কিছুই বিশ্বাস করব না।”
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়