ঢাকা     বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৭ ১৪৩৩ || ১৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদ আনন্দে থাকবেন তৌকীর

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ৩০ এপ্রিল ২০২৬  
ঈদ আনন্দে থাকবেন তৌকীর

তৌকীর আহমেদ

বরেণ্য অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য নাটক-টেলিফিল্ম-চলচ্চিত্র উপহার দিয়েছেন। নির্মাতা হিসেবেও ব্যতিক্রম নন। তবে অভিনয়ে দেখা যায়নি বললেই চলে। তবে ঈদুল আজহায় বিশেষ একটি টেলিফিল্মে দেখা যাবে এই তারকা শিল্পীকে।   

‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’ শিরোনামের টেলিফিল্মটির চিত্রনাট্য রচনার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করছেন তৌকীর আহমেদ। এটি পরিচালনা করছেন আরিফ খান। 

প্রত্যাশা ব্যক্ত করে তৌকীর আহমেদ বলেন, “সাধারণত, আমরা ঈদে একটু আনন্দ-উৎসবের গল্প পছন্দ করি। আমি এই কাহিনি লেখার সময় ভেবেছিলাম একটু ভিন্ন ধরণের কিছু লেখা যায় কি না, সেটা চেষ্টা করে যাক। কাহিনিটিতে জীবনের নানা সময়ের, বাঁকের গল্প উঠে এসেছে। আরিফ খান যথেষ্ঠ মুন্সিয়ানার সঙ্গে টেলিফিল্মটি নির্মাণ করছেন। আমার মনে হয়, অনেক কিছুর ভিড়ে এই টেলিফিল্ম দর্শকদের কাছে পৌঁছাবে।” 

তৌকীর আহমেদের প্রশংসা করে পরিচালক আরিফ খান বলেন, “তৌকীর ভাই অসাধারণ একটি গল্প লিখেছেন। তার লেখনি বা অভিনয় নিয়ে আমার নতুন করে কিছুই বলার নেই। তিনি ছাড়াও আরো যে সকল গুণী শিল্পীরা টেলিফিল্মটিতে অভিনয় করেছেন, তাদের সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।” 

টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন—মামুনুর রশীদ, ফেরদৌসী মজুমদার, আফজাল হোসেন, দীপা খন্দকার, জাকিয়া বারী মম প্রমুখ।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়