নির্বাচনের জন্য পদত্যাগের ভাবনা নেই তামিমের
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের জন্য অ্যাডহক কমিটির প্রধানের পদ থেকে পদত্যাগ করবেন সভাপতি তামিম ইকবাল। বৃহস্পতিবার তামিম এ খবর নিজে নিশ্চিত করেছেন।
মিরপুরে সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘‘রিজাইনের কথা বলেছেন, এরকম কোন কথা আমরা চিন্তা করিনি। আমি ব্যক্তিগতভাবে এরকম কোন কথাই চিন্তা করিনি। প্রথম দিন থেকে আমি বলেছি, আমি নির্বাচন করবো সভাপতি পদে।’’
তবে সভপতি পদে দায়িত্বে থেকে নির্বাচনে অংশ গ্রহণ করা কনফ্লিক্ট হবে কি না সেই প্রশ্ন উঠছে৷ তবে তামিম পরিস্কার করেছেন নিজের অবস্থান, ‘‘আমি গঠনতন্ত্র অনুসরণ করবো। গঠনতন্ত্রে যে জিনিসগুলো আমাকে এলাউ করে আমি সেভাবেই আগাব।’’
নির্বাচন কবে হতে পারে সেই ধারণা দেননি তামিম। তবে ৭ জুলাইয়ের আগে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে অ্যাডহক কমিটিকে। তামিম ধারণা দিলেন এর আগেই নির্বাচন হয়ে যাবে এবং সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে, ‘‘নির্বাচনের কথা বলি, তিন তারিখ বোর্ড সভা করে নির্বাচনের প্রক্রিয়া শুরু করে দেওয়ার ইচ্ছে আছে। যদি প্রক্রিয়া শুরু হয়ে যায় ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে নির্বাচন হয়ে যাবে। আমরা সেভাবেই আগাব৷ আমাদের ডেডলাইনেরও দুই-তিন সপ্তাহ আগে নির্বাচন হয়ে যাবে।’’
তামিম যোগ করেন, ‘‘আমার তরফ থেকে যখন একটা ইসি গঠন হয়ে যাবে তখন তারা স্বাধীন আমার সঙ্গে তখন কিছু নেই৷ আমাদের কাজ হলো যে আমরা ডে-টু-ডে অ্যাক্টিভিটিস করতে থাকব। এখানে যদি কোন কিছু আসে বা কোন কিছু কাজ করা যায় এসবের ওপর ফোকাস করে থাকব। প্রক্রিয়াতে অনেক কিছুই থাকবে। সেই প্রক্রিয়া আপনি কিভাবে ব্যবহার করছেন সেটা গুরুত্বপূর্ণ।’’
তামিমের বিশ্বাস, ‘‘যেহেতু আমরা স্বচ্ছ নির্বাচন নিয়ে এত কথা বলেছি আমি এতটুকু আশা করি যে আমাদের আধীনে স্বচ্ছ নির্বাচন করতে পারব।’’
ঢাকা/ইয়াসিন/আমিনুল