ঢাকা     বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৭ ১৪৩৩ || ১৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বরিশালে একই দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ১৪ জন

বরিশাল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫২, ৩০ এপ্রিল ২০২৬  
বরিশালে একই দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ১৪ জন

বরিশালে একই দিনে পাগলা কুকুরের কামড়ে ১৪ জন এবং বিড়ালের কামড়ে একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশালের গৌরনদী উপজেলার টরকী, বিল্বগ্রাম, শাওড়া, সুন্দরী, বার্থী, কটকস্থল, বাউরগাতি, মাগুরাসহ বিভিন্ন এলাকায় লোকজনকে কামড়ায় পাগলা কুকুর।

আরো পড়ুন:

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের রেজিস্টার সূত্রে জানা গেছে, পাগলা কুকুরের কামড়ে আহতরা হলেন—কটকস্থল গ্রামের সুমন তালুকদারের সাড়ে পাঁচ বছর বয়সী মেয়ে আবিদা, একই গ্রামের আল-আমিনের তিন বছরের ছেলে আয়াত, মিঠু সরদারের আট বছরের মেয়ে লাইজু, ইউনুস প্যাদার মেয়ে মুনা (২২), ইয়াছিন মিয়ার চার বছরের মেয়ে তাইয়েবা, মোনতাজ হোসেনের স্ত্রী জোলেখা বেগম (৪০), সুন্দরদী গ্রামের সামছুল আলমের মেয়ে মাসুদা বেগম (৩৬), একই গ্রামের রাজিব ঘরামীর সাড়ে তিন বছরের মেয়ে খাদিজা, টরকী এলাকার ভরদ দাসের মেয়ে শিউলী (৩৩), উত্তর বাউরগাতি গ্রামের শাহজাহানের মেয়ে পারুল বেগম (৫০), পশ্চিম বাউরগাতি গ্রামের লিখন প্যাদার ছেলে আবু বক্কর (১২), শামীম ঘরামীর সাত বছরের মেয়ে সামিয়া, বড় দুলালী গ্রামের মজিবর সিকদারের ছয় বছরের ছেলে নবীন, পাশ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার মাগুরা গ্রামের ইসমাইল বেপারীর ছেলে সবুজ বেপারী (৩২)।

একই দিনে বিড়ালের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার গোপাল কুন্ডুর ছেলে মিটুল কুমার কুন্ডু (২৯)।

এর আগের দিন (২৯ এপ্রিল) বাউরগাতি গ্রামের লোকমান হোসেনের স্ত্রী বিউটি বেগম (৪৬), শাওড়া গ্রামের ইমরান হোসেনের পাঁচ বছর বয়সের ছেলে আল জামিন কুকুরের কামড়ে ও পতিহার গ্রামের ওমর গাজীর মেয়ে খাদিজা বেগম (২৮) বিড়ালের কামড়ে আহত হয়ে গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. সমিরন হালদার জানিয়েছেন, কুকুর ও বিড়ালের কামড়ে আহতরা প্রাথমিক চিকিৎসাসেবা ও ভ্যাকসিন নিয়ে বাড়িতে ফিরেছেন।

ঢাকা/পলাশ/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়