ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নেইমারের বিশ্বকাপ কি তাহলে শেষ?

ক্রীড়াডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ১৬ জুন ২০২৬   আপডেট: ১১:৫৮, ১৬ জুন ২০২৬
নেইমারের বিশ্বকাপ কি তাহলে শেষ?

মহা দুঃসংবাদ! নেইমারের চোট নিয়ে সবশেষ যে তথ্য পাওয়া গিয়েছে, সেটা শোনার জন্য হয়ত মোটেই প্রস্তুত ছিল না ব্রাজিলের সমর্থকরা! চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে খেলতে পারেননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। এখন শোনা যাচ্ছে হয়তো গোটা বিশ্বকপেই মাঠের বাইরে থাকতে হতে পারে নেইমারকে!   

আরো পড়ুন:

নেইমার গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় চোট পড়েন। তবে চোট থাকা সত্ত্বেও তাকে রেখেই ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি! ইতালিয়ান ম্যানেজার আশায় ছিলেন যে, টুর্নামেন্ট চলাকালীন সুস্থ হয়ে ওঠবেন নেইমার।

কিন্তু স্প্যানিশ পত্রিকা মার্কা জানাচ্ছে, সোমবার (১৫ই, জুন) ডান পায়ের কাফ মাংসপেশির গ্রেড-২ চোটের অগ্রগতি মূল্যায়নে নতুন করে মেডিকেল পরীক্ষা করিয়েছেন নেইমার। আর সেই পরীক্ষা শেষে মাঠে অনুশীলনে না ফিরে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে জিমে অনুশীলন করেন। তবে এখনো তিনি দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফেরেননি।

সেই চোটের পর নেইমার আনচেলত্তির অধীনে কোনো দলীয় অনুশীলনেও অংশ নিতে পারেননি। 
বিশ্বকাপে সি গ্রুপে মরক্কোর বিপক্ষে ম্যাচটি মিস করার আগে পানামা ও মিসরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচগুলোও মিস করেন তিনি। তবে মরক্কো ম্যাচের আগের দিন আনচেলত্তি জানিয়েছিলেন, তিনি আশা করছেন চলতি সপ্তাহেই নেইমার দলের অনুশীলনে ফিরবেন।তবে সোমবারের অনুশীলনে তার অনুপস্থিতি শুক্রবার ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয় গ্রুপ ম্যাচে খেলার সম্ভাবনাকে আরও কঠিন করে তুলেছে।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সিবিএফ গত সপ্তাহে করা নেইমারের ম্যাডিকেল টেস্টগুলোর ফল জানায়নি। অন্যদিকে, নেইমারের সোমবার অনুশীলনে ফেরার কথা থাকলেও তিনি আবারও টেস্ট করাতে হাসপাতালে গেছেন। ফলে তাঁর চোট নিয়ে ধোঁয়াশা বাড়াছেই। ব্রাজিলের সংবাদমাধ্যম গুলোর দাবি, দলের চিকিৎসা বিভাগ নকআউট পর্বের আগে তাঁকে পুরোপুরি ফিট করে তোলার আশা করছে। অর্থাৎ হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারের খেলার কোন সুযোগ নেই।

এদিকে মার্কা জানাচ্ছে,গোটা ব্রাজিল দল নেইমারকে নিয়ে ইতিবাচক খবরের অপেক্ষায় থাকলেও এই ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডের বিশ্বকাপে মাঠে নামাটা কঠিন হবে। 

ঢাকা/নাভিদ

সর্বশেষ

পাঠকপ্রিয়