ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৩, ১৬ জুন ২০২৬  
গাজীপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

বেলায়েত হোসেন।

গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরো পড়ুন:

সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার বানিয়ারচালা এলাকার মেম্বার বাড়ি সংলগ্ন প্যারাগন কারখানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বেলায়েত হোসেনকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন জানান, বেলায়েত হোসেন ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। এসব মামলার তদন্ত ও আইনি কার্যক্রম চলমান রয়েছে। 

তিনি জানান, বেলায়েত হোসেনকে আদালতে সোপর্দ করা হবে। পরবর্তী আইনগত কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে।

ঢাকা/রফিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়