গ্রিনকে ছাড়া চট্টগ্রামে অস্ট্রেলিয়া
টিম ডেভিড ও মিচেল মার্শ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছেন। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলটা গুছিয়ে নিয়েছে ভালোভাবেই। কিন্তু ওয়ানডে সিরিজ শেষেই অতিথিরা পেলেন দুঃসংবাদ।
টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। দলের অন্যতম গুরুত্বপূর্ণ অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন নিজেকে সরিয়ে নিয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে।
ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানায়, গ্রিনকে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেয়া হয়েছে। আগস্টে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে পর্যাপ্ত প্রস্তুতির জন্য তিনি পার্থে ফিরে যাবেন। এরপর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের প্রস্তুতিতে যোগ দেবেন এই অলরাউন্ডার।
অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল আজ সকালে চট্টগ্রামে পৌঁছেছে। চট্টগ্রামে তারা উঠেছেন হোটেল র্যাডিসনে। বাংলাদেশ দল রাতে বন্দরনগরীতে পৌঁছেছে।
প্রসঙ্গত, আগামী ১৭ জুন শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ ও ২১ জুন। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
ঢাকা/ইয়াসিন
রাজধানীর ৪ আন্তঃনগর বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর