সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকার সাভারে ডাকাতির প্রস্তুতির সময় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৫ জুন) দুপুরে ডিবির (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
এর আগে রবিবার রাত সাড়ে ১১টার দিকে সাভার মডেল থানার রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— মো. আজিজুল হাকিম (২০), মো. বিশাল শেখ (২২) এবং মো. কাউছার (৩২)।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আজিজুলের বিরুদ্ধে একটি এবং বিশালের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা আছে। কাউছারের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
ডিবির (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানিয়েছেন, ডাকাতির প্রস্তুতির সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা/সাব্বির/রফিক
রাজধানীর ৪ আন্তঃনগর বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর