ঢাকায় গাইবেন অনুপম
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
ঢাকার সংগীতাঙ্গনে আরেকটি বড় আয়োজন নিয়ে আসছেন উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়। আগামী ২৬ জুন রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ওয়ান ট্রু সাউন্ড’ শীর্ষক বিশেষ কনসার্ট, যেখানে নিজের ব্যান্ড নিয়ে মঞ্চে উঠবেন তিনি।
ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনসের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এ কনসার্টের টিকিট ইতোমধ্যে উন্মুক্ত করা হয়েছে। দর্শকেরা ‘টিকিট টুমরো’ প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন। প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৯ টাকা, যার মধ্যে ভ্যাট, সার্ভিস চার্জ এবং অন্যান্য প্রযোজ্য ফি অন্তর্ভুক্ত রয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, অনুপম রায়ের জনপ্রিয় গানগুলোর পাশাপাশি থাকবে পূর্ণাঙ্গ ব্যান্ড পারফরম্যান্স। একইমঞ্চে পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘বেঙ্গল সিম্ফনি’।
বিশ্বমানের সাউন্ড সিস্টেম, আধুনিক মঞ্চসজ্জা এবং দুই বাংলার জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্টটি এ বছরের আলোচিত সংগীত আয়োজনগুলোর একটি হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকেরা।
সংগীতপ্রেমীদের জন্য এই আয়োজন হতে যাচ্ছে অনুপম রায়ের গান আর লাইভ মিউজিকের আবহে এক বিশেষ সন্ধ্যা।
এই বিশেষ সংগীত আয়োজনে অংশ নিতে আগ্রহীরা এখনই টিকিট সংগ্রহ করতে পারবেন এই লিংক https://surl.li/okkdri থেকে
ঢাকা/জান্নাত
হামে আরো ৪ শিশুর মৃত্যু