ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ১৬ জুন ২০২৬  
নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান মো. খায়রুজ্জামান বাবু মোল্যা (গেঞ্জি পরিহিত)।

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খায়রুজ্জামান বাবু মোল্যাকে (৪৮) গ্রোপ্তার করেছে পুলিশ।

আরো পড়ুন:

সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ইউনিয়নের নটখোলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার খায়রুজ্জামান সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের প্রয়াত মো. আব্দুল কুদ্দুছ মোল্যার ছেলে। তিনি উপজেলা যুবলীগের সাবেক সভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান বাবু মোল্যার বিরুদ্ধে এলাকায় একাধিক নাশকতা এবং বিস্ফোরকদ্রব্য আইনের মামলা রয়েছে। এসব মামলায় দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে নটখোলা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, “বাবু মোল্যার বিরুদ্ধে সহিংসতা ও বিস্ফোরক আইনের কয়েকটি মামলা রয়েছে। তিনি অনেকদিন  পলাতক ছিলেন। সোমবার বিকেলে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নটখোলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

ঢাকা/তামিম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়