ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শান্তিতে নোবেল মনোনীতদের তালিকায় থাকতে পারেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ৩০ এপ্রিল ২০২৬   আপডেট: ২০:৪৪, ৩০ এপ্রিল ২০২৬
শান্তিতে নোবেল মনোনীতদের তালিকায় থাকতে পারেন ট্রাম্প

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রায় ২৮৭ জন প্রার্থীকে বিবেচনা করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মনোনীতদের মধ্যে থাকতে পারেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নরওয়েজিয়ান নোবেল কমিটির সচিব এ কথা জানিয়েছেন।

আরো পড়ুন:

ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন জানিয়েছেন, চলতি বছরের মনোনয়নের মধ্যে ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি সংস্থা রয়েছে। গত বছরের তুলনায় এবার অনেক বেশি নতুন মনোনীত ব্যক্তি রয়েছেন।

তিনি জানান, বিশ্বজুড়ে সংঘাতের সংখ্যা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা চাপের মুখে থাকা সত্ত্বেও এই পুরস্কারটি প্রাসঙ্গিক।

হার্পভিকেন বলেন, “আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে শান্তি পুরস্কার আরো বেশি গুরুত্বপূর্ণ। আগের চেয়ে ভালো কাজ আগের মতোই, এমনকি তার চেয়েও বেশি হচ্ছে।”

কম্বোডিয়া, ইসরায়েল এবং পাকিস্তানের নেতারা জানিয়েছেন, তারা চলতি বছরের পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেছেন। তাদের মনোনয়ন, যদি দেওয়া হয়ে থাকে, তবে তা ২০২৫ সালের বসন্ত ও গ্রীষ্মকালে সম্পন্ন হতো এবং যেহেতু শেষ তারিখ ছিল ৩১শে জানুয়ারি, তাই সেগুলো বৈধ। অবশ্য এই নেতারা যা বলেছেন সে অনুযায়ী কাজ করেছেন কিনা তা যাচাই করার কোনো উপায় নেই। কারণ মনোনয়ন ৫০ বছর ধরে গোপন থাকে।

শান্তিতে নোবেলের জন্য মনোনয়ন মানে পুরস্কার প্রদানকারী সংস্থার অনুমোদন নয়। কমিটির সদস্যদের পাশাপাশি বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ নাম প্রস্তাব করতে পারেন: সরকার ও সংসদের সদস্য; বর্তমান রাষ্ট্রপ্রধান; ইতিহাস, সমাজবিজ্ঞান, আইন ও দর্শনের বিশ্ববিদ্যালয় অধ্যাপক এবং প্রাক্তন নোবেল শান্তি পুরস্কার বিজয়ীসহ আরো অনেকে। 

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে ৯ অক্টোবর এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে ১০ ডিসেম্বর।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়