ঢাকা     বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৭ ১৪৩৩ || ১৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জন্মনিবন্ধনে অনিয়ম, ব্রাহ্মণবাড়িয়ায় ৪ ইউপি চেয়ারম্যান বরখাস্ত    

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ৩০ এপ্রিল ২০২৬   আপডেট: ২০:১৭, ৩০ এপ্রিল ২০২৬
জন্মনিবন্ধনে অনিয়ম, ব্রাহ্মণবাড়িয়ায় ৪ ইউপি চেয়ারম্যান বরখাস্ত    

ওপরে বাম থেকে মো. নাসির উদ্দিন ও মো. ফারুক ইসলাম ভুঁইয়া এবং নিচে বাম থেকে ফাইজুর রহমান ও আতিকুর রহমান শফিক

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধন সনদ দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে চারজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে স্থানীয় সরকার বিভাগের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপ-পরিচালক শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বরখাস্ত হওয়া চেয়ারম্যানরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুর রহমান, বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান (শফিক) ও কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক ইসলাম ভুঁইয়া।

শরিফুল ইসলাম বলেছেন, “আমরা গতকাল চারজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করার চিঠি পেয়েছি। তাদের বিরুদ্ধে জন্মনিবন্ধন সনদ প্রদানে অনিয়মের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। বরখাস্তের পাশাপাশি তাদেরকে শোকজ করা হয়েছে।”

ঢাকা/পলাশ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়