রাবির মন্নুজান হলে ২২ শিক্ষার্থী পেলেন আর্থিক সহায়তা
রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজশাহী বিশ্ববিদ্যাললয়ের (রাবি) মন্নুজান হল সংসদ ও হল প্রাধ্যক্ষের উদ্যোগে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হলের গেস্টরুমে আয়োজিত সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে ২২ জন শিক্ষার্থীর হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করবে। একইসঙ্গে, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে হল সংসদের এমন কার্যক্রম মানবিকতা ও দায়িত্ববোধের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবেও দেখা হচ্ছে।
এ বিষয়ে মন্নুজান হল সংসদের ভিপি সুমাইয়া জাহান বলেন, “হল সংসদ ও প্রাধ্যক্ষের আন্তরিক উদ্যোগে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য এই সহায়তা দেওয়া হয়েছে।” তিনি এটিকে কেবল আর্থিক সহায়তা নয়, বরং শিক্ষার্থীদের স্বপ্নপূরণে সাহস, প্রেরণা ও আত্মবিশ্বাস জোগানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষার্থী কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মন্নুজান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোছা. আশীয়ারা খাতুন বলেন, “শিক্ষার্থীদের কল্যাণে হল সংসদ সব সময়ই এ ধরনের উদ্যোগে সক্রিয় রয়েছে।” ভবিষ্যতেও শিক্ষার্থীদের উন্নয়ন ও কল্যাণে তারা একসঙ্গে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ঢাকা/ফাহিম/জান্নাত
‘পয়লা মে দিবস’ এর ইতিহাস