ঢাকা     শুক্রবার   ০১ মে ২০২৬ ||  বৈশাখ ১৮ ১৪৩৩ || ১৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শুটিংকর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষকে শাকিব খানের শ্রদ্ধা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ১ মে ২০২৬   আপডেট: ১৪:২৯, ১ মে ২০২৬
শুটিংকর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষকে শাকিব খানের শ্রদ্ধা

শাকিব খান

আন্তর্জাতিক শ্রমিক দিবসে শুটিং–সংশ্লিষ্ট কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। ১ মে উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি পর্দার আড়ালে থাকা মানুষের নিরলস শ্রমের কথা স্মরণ করেন।

শাকিব খান লিখেছেন, ‘‘শ্রদ্ধা জানাই শুটিংকর্মীসহ পৃথিবীর প্রতিটি শ্রেণি-পেশার নেপথ্যের নায়কদের, যাঁদের শ্রম ও নিষ্ঠায় স্বাচ্ছন্দ্যে এগিয়ে চলছে আমাদের কর্মক্ষেত্র ও স্বপ্নের পৃথিবী।’’

আরো পড়ুন:

শাকিব খান ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন।সিনেমার গল্প, নির্মাণশৈলী ও শাকিব খানের লুক—সব কিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। এর চিত্রনাট্য করছেন আয়মান আসিব স্বাধীন। সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো।

এ সিনেমায় শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে থাকছেন সাবিলা নূর। এর আগে তারা ‘তাণ্ডব’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন। এছাড়াও আছেন তানজিয়া জামান মিথিলা। 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়