আবারো ট্রাম্পের ওপর ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আবারো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ক্ষোভ ঝেড়েছেন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন তিনি।
চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট একটি ইতালীয় টিভি চ্যানেলকে বলেছিলেন, জি সেভেন সম্মেলনে মেলোনি তার সাথে একটি ছবি তোলার জন্য ‘অনুরোধ’ করেছিলেন। এর প্রতিক্রিয়ায় শুক্রবার মেলোনি জানিয়েছিলেন, ট্রাম্পের এই মন্তব্যে তিনি ‘বিস্মিত’ হয়েছেন, এই মন্তব্য ছিল ‘সম্পূর্ণ মনগড়া।’
শনিবার ট্রাম্প ফের বলেছেন, ইরানে মার্কিন সামরিক অভিযানের জন্য ইতালির বিমান ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে বাধা দিয়ে মেলোনি ‘একটি বড় লজিস্টিক অসুবিধা’ সৃষ্টি করেছেন। মেলোনির ‘ইতালিতে জনপ্রিয়তার মাত্রা ভালো অবস্থানে নেই।’ এছাড়া ট্রাম্প ইরানকে ‘পারমাণবিক অস্ত্র অর্জন বা তৈরি করা থেকে’ বিরত রাখার মার্কিন প্রচেষ্টাকে সমর্থন না করার জন্যও মেলোনিকে অভিযুক্ত করেন।
শনিবার ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে মেলোনি বলেছেন, ট্রাম্পের ‘অবিরাম, বিনা উস্কানিতে করা আক্রমণ অর্থহীন।’
ট্রাম্পের উদ্দেশে তিনি বলেন, “আমার জনপ্রিয়তার কথা বলতে গেলে, আপনার বন্ধু হওয়াটা এতে কোনো সাহায্য করেনি, আর এটি আপনার সাথে আমার সম্পর্কের উপরও নির্ভর করে না। আমার জনপ্রিয়তা আপনার চিন্তার বিষয় নয়। আমি আপনাকে আপনার নিজের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছি।”
ঢাকা/শাহেদ
আবারো হরমুজ প্রণালি বন্ধ