ঢাকা     শনিবার   ২০ জুন ২০২৬ ||  আষাঢ় ৬ ১৪৩৩ || ৫ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ২০ জুন ২০২৬   আপডেট: ২০:২৭, ২০ জুন ২০২৬
কক্সবাজারে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

কক্সবাজারের পেকুয়ায় কাজল রেখা (২০) নামে এক গৃহবধূর গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা মোরারপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী রাজিবুল ইসলাম রানা পলাতক রয়েছেন।

আরো পড়ুন:

কাজল রেখার বাবা জসিম উদ্দিন বলেন, “২০২৫ সালে কাজল রেখার সঙ্গে রানার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার মেয়ে  স্বামী ও শ্বশুরবাড়ীর লোকজনের দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার করে হয়ে আসছিলো। কাজল রেখা বিভিন্ন সময়ে এসব নির্যাতনের কথা পরিবারকে জানিয়েছিলো।”

তিনি বলেন, “গতকাল শুক্রবার (১৯ জুন) তিনি বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে যান। মেয়েকে দেখে আসেন। আজ শনিবার দুপুরে তিনি খবর পান তার মেয়ে মারা গেছে। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে তার মেয়ের মরদেহ দেখতে পান। কাজল রেখার স্বামী, তার শ্বশুরবাড়ির লোকজনই তাকে মারধর করে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।”

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থয়ে গিয়ে গলায় ওড়না পেঁচানো মরদেহটি খাটের উপর শোয়ানো অবস্থায় পেয়েছে। পুলিশ যাওয়ার আগেই মরদেহ নামানো হয়েছে।” 

ওসি আরো বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

 

ঢাকা/তারেকুর/এবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়