ঢাকা     শনিবার   ২০ জুন ২০২৬ ||  আষাঢ় ৬ ১৪৩৩ || ৪ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডিআইইউতে অনুষ্ঠিত হলো `ক্যারিয়ার লঞ্চপ্যাড ১.০

ডিআইইউ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫০, ২০ জুন ২০২৬  
ডিআইইউতে অনুষ্ঠিত হলো `ক্যারিয়ার লঞ্চপ্যাড ১.০

ইন্টার্নশিপের প্রস্তুতি, আবেদন প্রক্রিয়া এবং কর্পোরেট জগতের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার লঞ্চপ্যাড ১.০: ইন্টার্নশিপ প্রিপারেশন অ্যান্ড এক্সপেরিয়েন্স শেয়ারিং সেশন’।

আরো পড়ুন:

শনিবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের বিসিইএল ভবনে ডিআইইউ বিজনেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘ক্যারিয়ার লঞ্চপ্যাড ১.০: ইন্টার্নশিপ প্রিপারেশন অ্যান্ড এক্সপেরিয়েন্স শেয়ারিং সেশন’।

ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রস্তুতি ও বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে দিকনির্দেশনা দিতে এ সেশনের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী, সদ্য স্নাতক সম্পন্নকারী এবং ইন্টার্নশিপপ্রত্যাশীরা।

অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দারাজ-আলিবাবা গ্রুপের মানবসম্পদ বিভাগের সিস্টেম লিড ফাহাম কবীর। এছাড়া, অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের সাবেক শিক্ষার্থী ও সিটি ব্যাংকের কর্মকর্তা সাকিব হোসেন।

সেশনে ইন্টার্নশিপের সুযোগ খুঁজে পাওয়ার কৌশল, কার্যকর আবেদনপত্র তৈরির পদ্ধতি এবং ইন্টার্নশিপের জন্য আবেদন করার সময় শিক্ষার্থীরা যেসব সাধারণ ভুল করে থাকেন, সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অভিজ্ঞ ইন্টার্নদের নিয়ে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি নিজেদের প্রশ্নের উত্তর জানার সুযোগ পান।

আয়োজন সম্পর্কে ডিআইইউ বিজনেস ক্লাবের সভাপতি শেখ শোয়েব বলেন, “এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্পোরেট জগৎ সম্পর্কে ধারণা আরো স্পষ্ট হবে বলে আমরা আশা করি।”

অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল শম্ভব। মিডিয়া পার্টনার ছিল জনপ্রিয় অনলাইন পোর্টাল রাইজিংবিডি ডটকম এবং পাবলিসিটি পার্টনার হিসেবে যুক্ত ছিল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস)।

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা অর্জনে সহায়তা করবে। একইসঙ্গে ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা ও পেশাগত দক্ষতা উন্নয়নের ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখবে।

ঢাকা/ফয়সাল/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়