ঢাকা     শনিবার   ২০ জুন ২০২৬ ||  আষাঢ় ৬ ১৪৩৩ || ৪ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরায় বিএনপি অফিসে আগুন, ককটেল উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ২০ জুন ২০২৬   আপডেট: ১৭:৫৯, ২০ জুন ২০২৬
সাতক্ষীরায় বিএনপি অফিসে আগুন, ককটেল উদ্ধার

উদ্ধার হওয়া ককটেল

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী বিএনপি অফিসে আগুন দেওয়া হয়েছে। অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

আরো পড়ুন:

শনিবার (২০ জুন) সকালে ককটেল দুটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী বাবু জানান, শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে দুদলী বিএনপির অফিসে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় তারা দুটি অবিস্ফোরিত ককটেল ফেলে রেখে যায়।   

সকালে দলীয় নেতাকর্মীরা অফিসে এসে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পায়। ঘটনাস্থলের আশপাশে দুটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়। পুলিশ এসে ককটেল দুটি উদ্ধার করে।

আগুনে অফিসের ভিতরে থাকা আসবাবপত্র ও বিভিন্ন মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলেও জানান সৈয়দ হেমায়েত আলী বাবু। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হব। 
 

ঢাকা/শাহীন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়