ঢাকা     শনিবার   ২০ জুন ২০২৬ ||  আষাঢ় ৬ ১৪৩৩ || ৪ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

পিআইবিতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ২০ জুন ২০২৬  
পিআইবিতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

রাজনৈতিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার এবং ভুয়া তথ্য শনাক্তে দক্ষতা বাড়াতে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। 

আরো পড়ুন:

শনিবার (২০ জুন) পিআইবিতে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার (২১ জুন) প্রশিক্ষণ শেষ হবে।

প্রশিক্ষণে অংশ নিচ্ছেন পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের (পিআরএফ) সদস্যরা।

জানা গেছে, ‘এআই ও ফ্যাক্ট চেক বিষয়ক প্রশিক্ষণ’ কর্মসূচির মূল লক্ষ্য হলো সাংবাদিকদের এআই প্রযুক্তির কার্যকর ব্যবহার, ফ্যাক্ট চেকিংয়ের কৌশল এবং সাংবাদিকতার নৈতিকতা সম্পর্কে দক্ষ করে তোলা।

পিআরএফ সভাপতি খোন্দকার কাওছার হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে থাকছেন বিভিন্ন গণমাধ্যম ও শিক্ষাপ্রতিষ্ঠানের অভিজ্ঞ ব্যক্তিরা।

দুই দিনের কর্মসূচিতে এআই টুল পরিচিতি, গুগল ট্রেন্ডস ও পিপিটি ব্যবহারের কৌশল, কনটেন্ট তৈরি, ছবি ও ভিডিও নির্মাণ, ফ্যাক্ট চেকিংয়ের বিভিন্ন পদ্ধতি এবং সাইবার সিকিউরিটি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

ঢাকা/নাজমুল/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়