ঢাকা     শনিবার   ২০ জুন ২০২৬ ||  আষাঢ় ৬ ১৪৩৩ || ৫ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০০, ২০ জুন ২০২৬   আপডেট: ২২:০৫, ২০ জুন ২০২৬
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩২

লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

আরো পড়ুন:

নতুন যুদ্ধবিরতি ঘোষণার ২৪ ঘণ্টাও পেরোনোর আগেই ইসরায়েলের এই হামলা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, চলতি সপ্তাহে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরবর্তী আলোচনা রবিবার সুইজারল্যান্ডের বার্গেনস্টকে অনুষ্ঠিত হবে। এতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের পাশাপাশি পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরাও অংশগ্রহণ করবেন। মার্কিন আলোচক স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আলোচনার ‘কিছু প্রযুক্তিগত দিক’ সামলানোর জন্য ইতোমধ্যেই সুইজারল্যান্ডে রয়েছেন।

তবে, শনিবার ইরান জানিয়েছে , লেবাননে ইসরায়েলের হামলার কারণে তারা হরমুজ প্রণালির নৌপথ বন্ধ করে দিয়েছে এবং এই হামলাকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তির লঙ্ঘন বলে অভিহিত করেছে।

লেবাননের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের নাবাতিয়াহ জেলায় চলমান ইসরায়েলি হামলায় ১৬ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, কাফার রেমান গ্রামে ইসরায়েলি হামলায় একজন লেবানিজ সেনা নিহত হয়েছেন।

এনএনএ টায়ার জেলায়ও ইসরায়েলি হামলার খবর দিয়েছে, যেখানে বারিশ গ্রামে এক হামলায় একই পরিবারের চার সদস্য—বাবা, মা ও তাদের দুই সন্তান নিহত হয়েছেন।

এনএনএ জানিয়েছে, পশ্চিম বেকা অঞ্চলের সোহমোরে আরেকটি ইসরায়েলি হামলায় একটি পরিবার বাড়ির ভেতরে থাকা অবস্থায় চারজন নিহত ও একজন আহত হয়েছেন।

লেবাননের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার জানিয়েছে, সিডন জেলার কানারিত শহরে এক ইসরায়েলি হামলায় অন্তত সাতজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়