ঢাকা     শনিবার   ২০ জুন ২০২৬ ||  আষাঢ় ৬ ১৪৩৩ || ৫ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৪, ২০ জুন ২০২৬  
পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর চাটখিলে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজম উদ্দিনের বাড়ি-সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো— একই এলাকার আব্দুল মান্নানের দুই মেয়ে রোকেয়া (৯) ও রহিমা (৭)।

স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে বসতঘরের পাশের পুকুরে গোসল করতে যায় দুই বোন। একপর্যায়ে ছোট বোন রহিমা ঘাট থেকে পা পিছলে পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে বড় বোন রোকেয়াও পানিতে নামলে সেও ডুবে যায়। দীর্ঘ সময় তাদের কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে একই বাড়ির বেলাল নামের এক ব্যক্তি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় রহিমাকে দেখতে পান। এরপর বাড়ির লোকজনের সহায়তায় দুই বোনকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেছেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/সুজন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়