ঢাকা     শনিবার   ২০ জুন ২০২৬ ||  আষাঢ় ৬ ১৪৩৩ || ৫ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহে মাদকসেবী যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৪, ২০ জুন ২০২৬  
ময়মনসিংহে মাদকসেবী যুবকের কারাদণ্ড

ময়মনসিংহের ফুলপুরে স্বপন মিয়া (২০) নামের এক মাদকসেবী যুবককে এক বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত স্বপন মিয়া ওই এলাকার হাসিম উদ্দিনের ছেলে।

আরো পড়ুন:

শনিবার (২০ জুন) দুপুরে ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের গড় পয়ারী গ্রামে অভিযানকালে এ রায় দেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, পুলিশের উপ-পরিদর্শক শামিম মিয়াসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছেন, গড় পয়ারী গ্রামে স্বপন মিয়া মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করেন। স্থানীয়রা তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন। ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন।

ইউএনও মোহাম্মদ ইউসুফ বলেছেন, “মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন, মাদক ব্যবসা এবং মাদক-সংশ্লিষ্ট সকল অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।”

ঢাকা/মিলন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়